গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

gmp

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

অদ্য ১৪-০৩-২০২৬ খ্রিঃ তারিখে জনাব মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ মহোদয়ের গাজীপুরে আগমন উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. মঞ্জুরুল করিম রনি, মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-২ আসন। অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়,জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রথমে সুধী সমাবেশে গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গাজীপুর মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।