মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ উপলক্ষে পু্ষ্পস্তবক অর্পণ

gmp

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ উপলক্ষে গত ২৬ শে মার্চ বৃহস্পতিবার ভোরে গাজীপুর এর শহিদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান
এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন । যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় মহান স্বাধীনতা দিবস, ২০২৬ উদযাপন করা হচ্ছে।