গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৫৮ টি হারানো মোবাইল ফোন উদ্ধার

gmp

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিএমপি'র সম্মানিত কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার এর দিকনির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) শাখা কর্তৃক ৫৮ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
গত ১১/০৩/২০২৬ খ্রিঃ তারিখে জিএমপি হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এবং জনাব মোঃ জাহিদ হাসান ভূঞা,পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ ) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।