গত ১২ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর বাটা গেইট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ০১ টি চাপাতি, ০২ টি চাকু ও ছিনতাই এ ব্যবহৃত ০১ টি সিএনজি সহ ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে।