গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ধারাবাহিক সাঁড়াশি অভিযান অব্যহত : গত ২৪ ঘণ্টায় আরও গ্রেফতার ৩৯।

gmp

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ধারাবাহিক সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ০৪ (চার) টি অভিযানে ০৩ (তিন) জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ০৬ (ছয়) জন ছিনতাইকারী এবং ৩০ (ত্রিশ) জন মাদকসেবীসহ সর্বমোট ৩৯ (ঊনচল্লিশ) জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির সকল ইউনিট নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।